K C O S
Logo

কদমতলী খ্রীষ্টান ঐক্য সংঘ

Bakul William Pereira

Bakul William Pereira

President



প্রিয় গ্রামবাসী,
সস্নেহ ও ভালোবাসা জানাই আপনাদের সকলকে। আমি আজ আপনাদের সামনে এমন এক গভীর কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে কথা বলছি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং ঐক্যের বন্ধনেই আমাদের প্রিয় গ্রাম আজ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।

আমাদের এই গ্রাম শুধু বসবাসের স্থান নয়, এটি আমাদের শিকড়, আমাদের পরিচয়। আমরা প্রত্যেকে এই মাটির সন্তান, এই মাটির প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য আছে। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাই— আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির বন্ধনে যুক্ত থাকি।

আমাদের উন্নয়নের পথ এখনও দীর্ঘ। শিক্ষা, স্বাস্থ্য, পরিস্কার-পরিচ্ছন্নতা, কৃষি, নারীর ক্ষমতায়ন, যুবসমাজের কর্মসংস্থান— এই প্রতিটি ক্ষেত্রেই আমাদের আরও কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের সহযােগিতায় আমরা একটি উন্নত, সুশৃঙ্খল ও আত্মনির্ভর গ্রাম গড়ে তুলতে পারব।

আমি বিশেষভাবে তরুণ প্রজন্মকে বলবো— তোমরাই ভবিষ্যতের দিশারী। তোমাদের জ্ঞান, সৃজনশীলতা এবং পরিশ্রমই আমাদের আগামী দিনের শক্তি। তোমরা নিজেদের প্রতিভাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজের কল্যাণে ব্যবহার করো।

আমাদের কৃষক ভাই-বোনদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই। তাদের ঘাম আর পরিশ্রমেই আমাদের আহার জোটে, জীবন চলে। তাই কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। একইভাবে নারীদের নিরাপত্তা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

আমাদের গ্রাম হবে এমন এক সমাজ যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বাস করবে, একে অপরের সুখ-দুঃখে পাশে থাকবে। বিরোধ নয়, ঐক্যই হবে আমাদের মূল শক্তি।

পরিশেষে, আমি আবারও ধন্যবাদ জানাই সকল গ্রামবাসীকে— যারা নানা বাধা-বিপত্তি সত্ত্বেও গ্রামকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন। আসুন, আমরা সকলে মিলিত হয়ে এই গ্রামকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত গ্রাম হিসেবে গড়ে তুলি।

আমাদের সবাইকে সুস্থ রাখুন, সৎ পথে পরিচালিত করুন এবং আমাদের প্রিয় গ্রামকে আশীর্বাদ করুন।

ভালোবাসা ও শুভেচ্ছা সহ,