K C O S
Logo

কদমতলী খ্রীষ্টান ঐক্য সংঘ

ম্যাগাজিনে বিজ্ঞাপন দিন!

ম্যাগাজিনে বিজ্ঞাপন দিন!
👁️ দেখেছেন: 81 বার ✍️ যুক্ত করেছে: ornate Blaise Pereira Secretary

মহাশয়,
কদমতলী খ্রীষ্টান ঐক্য সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২১ শে নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ, ফৈলজানা সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লীর অন্তর্গত কদমতলী গ্রামের কৃতি সন্তান আপন দুই ভাই “ডিকন অনু যোয়াকিম গমেজ” এবং “ডিকন নয়ন যোসেফ গমেজ সি.এস.সি” এর যাজকীয় অভিষেক উত্তম মেষপালক ক্যাথিড্রাল, রাজশাহীতে অনুষ্ঠিত হবে এবং ২২ শে নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ নব অভিষিক্ত যাজকদ্বয় তাদের ধন্যবাদের খ্রিষ্টযাগ নিজ ধর্মপল্লীতে উৎস্বর্গ করবেন। এ উপলক্ষ্যে “ফৈলজানা ধর্মপল্লীর পালকীয় পরিষদের পৃষ্ঠপোষকতায়” এবং “কদমতলী খ্রীষ্টান ঐক্য সংঘ” এর সহযোগীতায় একটি বিশেষ মুখপত্র “যাজকীয় অভিষেক ও ধন্যবাদের খ্রিষ্টযাগ উপলক্ষে স্মরণিকা “ঐশ অনুগ্রহ” প্রকাশ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আমাদের এই শুভ প্রচেষ্টা সফল করতে আপনাদের আন্তরিক সহযোগীতা ও আর্থিক সাহায্য কামনা করছি
আমাদের এই মুখপত্র প্রকাশনায় আপনাদের প্রতিষ্ঠান / পরিবারের পক্ষ হতে শুভেচ্ছা / বিজ্ঞাপন ও অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের শুভেচ্ছা সহযোগিতা তাদের যাজকবরণ ও ধন্যবাদের খ্রিষ্টযাগ অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরাসরি ভূমিকা রাখবে ।

📄 View PDF ← সব সংবাদে ফিরে যান